চুয়েট মেডিক্যাল সেন্টারে আলট্রাসনোগ্রাফি সেবা উদ্বোধন

Printed Edition

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আলট্রাসনোগ্রাফি সেবা চালু হয়েছে। গতকাল বুধবার এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন- তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, চুয়েট মেডিক্যাল সেন্টারের ইনচার্জ এবং উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, সিনিয়র মেডিক্যাল অফিসার ডা: মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।