ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

মিষ্টিস্বরা জানত না, সমুদ্রের গভীরে থাকা মেরিন্তারার প্রকৃত রহস্যটা কী। ডাইনি আন্দ্রারিণী তাকে শুধু যেটুকু শিখিয়ে দিয়েছে, তার বাইরে আর কিছুই জানা ছিল না মিষ্টিস্বরার। সে শুধু আন্দ্রারিণীর শিখিয়ে দেয়া কথাগুলোই জানত। সে কারণেই রাজকুমার মান্দারশাহের এমন প্রশ্ন শুনে থরথর করে কাঁপতে লাগল এই নতুন জলপরী। সে রাজকুমারের প্রশ্নের কোনো উত্তরই দিলো না। ঠায় দাঁড়িয়ে রইল রাজকুমারের সামনে। এই দাঁড়িয়ে থাকায় নেই কোনো আবেগ, নেই কোনো আবেদন, নেই কিছু।

মান্দারশাহ বুঝে গেলেন। কী ভুলটাই না তিনি করতে চলেছেন। আর দেরি করলেন না তিনি। দ্রুত রুদ্রসেনকে বন্দী করলেন এবং ঘোড়া হাঁকিয়ে ছুটে চললেন তিনি সাগর সৈকতের দিকে। যে করেই হোক জলজ্যোতিকে ফিরাতে হবে। সৈকতে গিয়ে তাকে দেখতে পাবে তো! কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে রাজকুমারের! (চলবে)