আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে ফেমাস স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

Printed Edition

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে ফেমাস স্পেশালাইজড হাসপাতাল এবং ফেমাস স্পেশালাইজড হাসপাতাল ট্রমা সেন্টারের একটি সমঝোতা স্মারক স্বারিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যাংকের আধুনিক নেটওয়ার্ক ব্যবহারের ফলে হাসপাতালের বিল কালেকশন ও আর্থিক ব্যবস্থাপনায় দতা বাড়বে। পাশাপাশি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির সব কর্মকর্তা-কর্মচারী ও কার্ড হোল্ডাররা হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করবেন। গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন এবং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমানুল্লাহ আমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবু কাওছার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাজমুল হোসাইন, প্রিন্সিপাল অফিসার আশফাকুর রহমান এবং হাসপাতালের ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউনুছ, নির্বাহী পরিচালক ফারহানা শারমিন জেবাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।