ডা: জাহিদ হোসেনকে জেলা ড্যাবের শুভেচ্ছা
Printed Edition
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন। এ উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব দিনাজপুর জেলা শাখা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গত শুক্রবার রাতে জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারাস্থ মন্ত্রী নিজস্ব বাসভবনে জেলা ড্যাবের সদস্যসচিব ডা: মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শেখ সাদেক আলীর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ডা: এ জেড এম জাহিদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিক্যাল কলেজের নিরো সার্জন অধ্যাপক ডা: সারোয়ার মোর্শেদ আলম, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা: গোলাম মোস্তফা সরকার, ডা: আসাদ শেখ পারভেজ, ডা: গোলাম রব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।