শততম ম্যাচটি দাগ কেটেছে

Printed Edition

বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে রোমাঞ্চকর এই ম্যাচে জয় পেলেও অভিজ্ঞতাটি সহজে ভুলতে পারবেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মায়ামিতে এই ম্যাচেই আর্জেন্টিনার কোচ হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন। ম্যাচ শেষে তিনি বলেন, নিশ্চয়ই শততম ম্যাচের মধ্যে এটিই আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। কারণ এটা বিশ্বকাপের ম্যাচ। ঘুরে দাঁড়াতে হয়েছিল।

শেষ ষোলো নিশ্চিত করার পর স্কালোনি বলেন, এটি এমন এক ম্যাচ, যা একজন কোচ হিসেবে আমাকে সাহায্য করবে। আর এটি জেতা তো আরো দারুণ ব্যাপার। যদি আমরা হেরে যেতাম, তবে এটি কেবলই একটি দুঃখজনক পরিসংখ্যান হয়ে থাকত।

গ্রুপ পর্বে ভুল শোধরানোর সুযোগ থাকলেও নকআউট পর্বে সেই সুযোগ থাকে না। তাই ম্যাচের মাঝপথে কিছুটা দুশ্চিন্তায়ও পড়ে গিয়েছিলেন স্কালোনি। আর্জেন্টাইন কোচ বলেন, আমি একটু অবিশ্বাসী স্বভাবের। নিজেকে কখনো পুরোপুরি যোগ্য বলে মনে করি না। অভিজ্ঞতাই আমাকে এমনটা শিখিয়েছে। তবে এটাও সত্য যে ম্যাচটি খুব কঠিন ও অগোছালো ছিল। যদিও আমরাই খেলায় আধিপত্য বিস্তার করছিলাম। তবু ফল উল্টোটাও হতে পারত।