গজারিয়ায় পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী অভিযানে আট হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ও এসআই মেহেদী মোস্তাকের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এ সময় লম্বাবিল হোয়াইকং, টেকনাফের মো: ইব্রাহীমকে আটক করা হয়। তল্লাশির সময় তার দেখানো মতে একটি কালো স্কয়ার গাড়ি থেকে আট হাজার ইয়াবা উদ্ধার এবং উপস্থিত সাক্ষীদের সামনে মাদক ও গাড়িটি জব্দ করা হয়।

গ্রেফতারের পর ইব্রাহীমের বিরুদ্ধে গজারিয়া থানায় এজাহার দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়। পুলিশ বলছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরো জোরদার করা হবে।