বাংলা ফ্যাক্টের যাচাই

পুরনো ভিডিওকে বিএনপি জামায়াত সংঘর্ষের বলে অপপ্রচার করা হচ্ছে

Printed Edition

বাসস

যান্ত্রিক ত্রুটিতে বাসে আগুন লাগার পুরনো ভিডিওকে বিএনপি-জামায়াত সংঘর্ষের দৃশ্য বলে প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

তারা জানিয়েছে, গত বছরের ১৫ নভেম্বর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় একটি চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, যান্ত্রিক ত্রুটিতে বাসে আগুন লাগার পুরনো ভিডিওকে বিএনপি-জামায়াত সংঘর্ষের দৃশ্য বলে প্রচার শনাক্ত করা হয়েছে। গত মঙ্গলবার বিএনপি-জামায়াত সংঘর্ষে রাজধানীতে একটি বাস পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করে একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে আগুন লাগার এই দৃশ্যের সাথে বিএনপি-জামায়াতের কোনো সম্পর্ক নেই। গত বছরের ১৫ নভেম্বর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের হারিকেন এলাকায় একটি চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়। এটি সেই ঘটনার দৃশ্য।