পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখার ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition

পূবালী ব্যাংক পিএলসির অঞ্চল ও করপোরেট শাখা প্রধানদের প্রথম ব্যবসায়িক সম্মেলন-২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সব অঞ্চল প্রধান, করপোরেট শাখাপ্রধান এবং সব বিভাগীয় প্রধান ও নির্বাহীদের অংশগ্রহণে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক আজিজুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো: শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার সম্মেলনে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মনজুরুর রহমান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে চলার মাধ্যমে ব্যাংকিং পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন। ব্যাংকিং নীতিমালার যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে সে দিকে বিশেষ দৃষ্টি দেয়ার জন্য তিনি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রমে গতি ফেরাতে ব্যাংকিংখাতের প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। সবাই মিলে সততা, নিষ্ঠা ও দতার সাথে কাজ করার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলার আশাবাদ ব্যক্ত করেন তিনি। সম্মেলনে ব্যবসায়িক অর্জন, বিশ্লেষণ এবং করণীয় সম্পর্কে আলোকপাত করেন ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া ২০২৬ সালে ব্যাংকের নির্ধারিত ল্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।