তফসিল উপলক্ষে তালায় জামায়াতের স্বাগত মিছিল
Printed Edition
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালা ফুটবল মাঠে গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত এক গণসমাবেশে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা বিন্দুমাত্র অনিয়ম করব না ইনশাআল্লাহ। তবে কেউ যেন অনিয়ম না করে সে ব্যাপারেও প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
তিনি সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ও একই আসনের পরিচালক ডা: মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ৮ দলীয় জোটের ইসলামী আন্দোলনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আসাদুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা কবিরুল ইসলামসহ আরো অনেকে।
এ ছাড়া ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, পেশাজীবী পরিষদের সেক্রেটারি হাফেজ শাহ আলম, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মশিউর রহমান, তালা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্না প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি স্বাগত মিছিল তালা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।