ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রধান কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের বিষয়ে অবহিত হন। ফাউন্ডেশনের শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যশিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাংকের সামগ্রিক সুনাম ও মূল্যবোধ ধারণ করে পরিচালিত হওয়ায় তিনি ফাউন্ডেশনের সামগ্রিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আইবিএফের উন্নয়ন ও অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, জেনারেল ম্যানেজার মো: ফায়জুল কবীর ও ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।