সামরিক ব্যয় বাড়ানোর দাবি সুইজারল্যান্ড সেনাপ্রধানের
Printed Edition
রয়টার্স
সুইজারল্যান্ড যদি পূর্ণাঙ্গ আক্রমণের মুখে পড়ে, তবে নিজেকে রক্ষা করতে পারবে না। তাই রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির কারণে সামরিক ব্যয় বাড়াতে হবে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান টমাস সুয়েসলি এমনটাই বলেছেন।
সুইস এনজেডজেড সংবাদপত্রকে তিনি বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সাইবার আক্রমণ প্রতিহতে প্রস্তুত থাকলে সামরিক বাহিনী এখনো বড় ধরনের সরঞ্জাম ঘাটতির মুখোমুখি। সুয়েসলি বলেন, ‘আমরা যা করতে পারি না তা হলো, দূর থেকে আসা হুমকি বা এমনকি আমাদের দেশের ওপর পূর্ণাঙ্গ আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা করা। এটা জানা কষ্টকর যে, প্রকৃত জরুরি পরিস্থিতিতে সমস্ত সৈন্যের মাত্র এক-তৃতীয়াংশ সম্পূর্ণরূপে সজ্জিত থাকতে পারবে (সরঞ্জাম ঘাটতির কারণে)।’
সুইজারল্যান্ড সম্প্রতি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করছে- আর্টিলারি এবং স্থলব্যবস্থা আধুনিকীকরণ করছে। পুরনো যুদ্ধবিমানগুলোকে এফ-৩৬এ যুদ্ধবিমান দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। কিন্তু পরিকল্পনাটি ব্যয় বৃদ্ধি করে দিচ্ছে। সমালোচকরা কঠোর ফেডারেল অর্থায়নের মধ্যে কামান এবং যুদ্ধাস্ত্রের ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন।