শরণখোলায় মাসুমের মৃত্যুতে জামায়াতের সম্পৃক্ততা নেই : এমপি আলিম
Printed Edition
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলার প্রবাসী আরিফুল ইসলাম মাসুম হত্যাকাণ্ড কিংবা মৃত্যুর ঘটনাটি নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তার মৃত্যুর দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে। গতকাল মোরেলগঞ্জে তার কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম তার অভিব্যক্তি তুলে ধরেন।
তিনি বলেন, পয়লা মার্চ শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এ ঘটনার আরিফুল ইসলাম মাসুম নামের এক প্রবাসী মারা যান। পারিবারিক কলহের জের ধরে আফজাল নামের একজনের সাথে ঘটনার দিন মাসুমের সাথে দ্বন্দ্বের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে যে যার মতো চলে যায়। বিষয়টি নিয়ে ইউনিয়ন দলীয় নেতৃবৃন্দ নিয়ে সালিস বৈঠকে মাসুম অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মাসুমের মৃত্যু হয়। মাসুমের মৃত্যুর সাথে জামায়াতে ইসলামীর কোনো সম্পৃক্ততা নেই। তা ছাড়া আফজাল কে আমরা জানি না। সে জামায়াতের কোনো পরিচয় বহন করে না; কিন্তু ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। কে বা কারা এসব ঘটনার কলকাঠি নাড়াচ্ছে।
জামায়াতের বিরুদ্ধে একটি দলের নেতিবাচক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে তাদের বিরূদ্ধে অফিস পোড়ানোর মামলা দেয়া হয়েছে।