গাজীপুরে ৩.৯৪ লাখ অর্থনৈতিক ইউনিটে ২৫.৩০ লাখ মানুষ কর্মরত আছেন
Printed Edition
বাসস
বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩.৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫.৩০ লাখ কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গাজীপুর জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক শুমারি ২০২৪ ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনারে এই গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম ও জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।
এ ছাড়াও সেমিনারে জেলাপর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।