প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে এনামুল হক এনামের সৌজন্য সাক্ষাৎ
Printed Edition
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য এবং মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এ সময় তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যুবদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করা, তরুণ নেতৃত্বের বিকাশ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, যুবসমাজই দেশের অগ্রগতির মূল শক্তি, তাদের সঠিক নেতৃত্ব ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, সদস্য কাজী মনসুর, ঢাকা মহানগর দক্ষিণ অধীনস্থ খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্যসচিব অভিসহ যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।