জাতীয় সংসদের চিফ হুইপ মনি : হুইপ হলেন ছয়জন
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। এ ছাড়া আরো ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, দি বাংলাদেশ হুইপস অর্ডার ১৯৭২ এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও ছয় হুইপ নিযুক্ত করেছেন।
নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আদেশের মাধ্যমে জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেয়ার পরে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। চিফ হুইপ ও হুইপদের শপথ গ্রহণ জড়িয়ে পড়লে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্য দিকে, অপর একজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহত বাকিরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: রমজান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দু’জনই দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তুচ্ছ ঘটনায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।