সোমা ঘোষ মণিকা
খুঁজছি তোমাকে
Printed Edition
ধোঁয়াশা ভেদ করে দাঁড়াই আয়নায়- চমক লাগে
বুকের পাঁজরায়,
চুম্বকীয় চুম্বকে জাগে প্রেম সদা সবুজের বুকে।
রক্ত মশাল জ্বেলে কারা হাঁকছে ভবিষ্যৎ-
মর্মর-পাথরে স্বপ্ন ভাঙে কোন সে নিশাচর?
কারা হাঁকে হাটে? হাঁটে?
চিনেছি তারে কফিনের রাতে।
পলাশ-শিমুল বনে জ্বেলেছে আগুন,
ফাগুন অকালে- এখনো হয়নি খুব দেরি,
রক্ত পলাশে তোমাকেই খুঁজছি।