আইএসটির নবীনবরণ অনুষ্ঠিত

Printed Edition
3rd-6
আইএসটির নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা

ধানমন্ডিস্থ ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (আইএসটি) অডিটোরিয়ামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান-২০২৫ গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এবং আইএসটির পরিচালক (প্রশাসন) ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা: সালেহ্ মুহম্মদ রফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএসটির অধ্যক্ষ অধ্যাপক এম এ মজিদ। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইএসটির পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. এসএম মোস্তফা আল মামুন ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো: আবুদ্দারদা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব এর ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, সাবেক সচিব আবু সাঈদ চৌধুরী, ক্রাউন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, আইএসটির ছাত্র উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব ফরিদা নাসরীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএসটির অধ্যাপক রুনা রোখসানা খান, অধ্যাপক জিয়াউল হাসান, অধ্যাপক আশফাকুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক লুৎফী হাবিবা, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজা ফেরদৌসী প্রমুখ। নবীনবরণ অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আইএসটির প্রতিষ্ঠাতা ও আইএসটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজির সাবেক ডিন ইমেরিটাস অধ্যাপক ড. শাহিদা রফিককে। ১৯৯৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও পদার্থ বিজ্ঞানে নোবেলবিজয়ী প্রফেসর ড. আবদুস সালাম এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। আইএসটির অত্যাধুনিক যুগোপযোগী সিলেবাস ও পড়াশুনার মানদণ্ড দেখে আমি অবিভূত। সফটওয়্যার/হার্ডওয়্যার প্রজেক্ট এক্সজিবিশন অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন পরিদর্শন দেখে আমি আনন্দিত। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগদান করেছি কিন্তু কোথাও এ রকম সুশৃঙ্খল, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অত্যাধুনিক কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ল্যাব দেখি নাই। এ জন্য আইএসটির গভর্নিং বডি ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই। এই সফটওয়্যার/হার্ডওয়্যার প্রজেক্ট এক্সজিবিশন অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইএসটির অংশগ্রহণের মাধ্যমে আয়োজন করব। তিনি বলেন, আইএসটি থেকে গত জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখার জন্য ছাত্রছাত্রীদের ভূয়সী প্রশংসা করেন এবং এই আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত ছাত্রদের খোঁজখবর নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয় সফটওয়্যার/হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: উজ্জ্বল হোসেন ও সিএসই বিভাগের প্রভাষক তাসমী সুলতানা তমা। বিজ্ঞপ্তি।