বেঞ্চে বসে বিশ্লেষণ করেন লুকাকু
Printed Edition
এক বছর অগে চোটে জর্জরিত মাঠের চেয়ে পুনর্বাসন কেন্দ্রেই বেশি সময় কাটানো রোমেলু লুকাকুই এখন বিশ্বকাপের নকআউট মঞ্চে বেলজিয়ামের অন্যতম ভরসা। সহজ সরল ভাষায় জানালেন, ‘আমার তো বিশ্বকাপে থাকারই কথা ছিল না।’
লুকাকু বুঝেছেন সব লড়াই গোল করার নয়। কিছু লড়াই কেবল মাঠে ফেরার। ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে গত মৌসুমে বারবার চোটে পড়ে প্রায় পুরো মৌসুমই হারিয়েছেন। বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেই সংশয়ও ছিল প্রবল। কিন্তু সব শঙ্কা পেছনে ফেলে এখন তিনি বেলজিয়ামের জার্সিতে নকআউট পর্ব খেলেছেন। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘এখানে থাকতে পেরেই আমি খুশি। আমার মৌসুম যেভাবে গেছে, তাতে বিশ্বকাপে থাকারই কথা ছিল না। তাই এখানে থাকা, খেলা, দলকে সাহায্য করা, পার্থক্য গড়ে দেয়া এসবই আমার কাছে দারুণ ব্যাপার। বেঞ্চে বসে অনেক সময় থাকে, তখন দেখি কোথায় ফাঁকা জায়গা আছে, সেটা বিশ্লেষণ করি। এরপর মাঠে নেমে সেই জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করি।’