আইকন প্লেয়ার পাবেন ১০ লাখ টাকা

নারী বিপিএল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নারী ক্রিকেটকে পেশাদার কাঠামোর মধ্যে আনতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো মেয়েদের জন্য বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, সম্ভাব্য সূচি ৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে হতে পারে। স্থানীয় ক্রিকেটারদের পাঁচটি শ্রেণীতে ভাগ করা হবে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘আইকন’, যেখানে জাতীয় দলের তিন শীর্ষ ক্রিকেটারকে রাখা হবে এবং প্রতিটি দল একজন করে আইকন দলে নেবে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক করা হয়েছে ১০ লাখ টাকা পর্যন্ত। এই আইকন তালিকায় রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও ব্যাটার সোবহানা মোস্তারি।

প্লেয়ার্স ড্রাফট আগামী ১৪ মার্চ। আসরের ম্যাচগুলো হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।