রাবি ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

Printed Edition

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংগ্রহশালায় এ প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল-আযহারি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। তিনি বলেন, কুরআনের শিা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রতিযোগীদের প্রাথমিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা আজকের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তেলাওয়াতের মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফলিত রসায়ন বিভাগের শিার্থী মেহেদী হাসান। ৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আরবি বিভাগের শিার্থী নিয়াজ মোর্শেদ এবং ৫২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিার্থী আবদুল্লাইল লাবীব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি জান্নাতুন নাইম তুহিনা, দফতর সম্পাদক শাহরিয়ার আলম অথী, আয়ুব বিন সিয়ামসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।