ইবিএল-টার্কিশ এয়ারলাইন্স চুক্তি

Printed Edition

ঢাকা থেকে ভ্রমণকারী টার্কিশ এয়ারলাইন্সের বিজনেস শ্রেণীর যাত্রীরা এখন থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইস্টার্ন ব্যাংকে পিএলসি (ইবিএল) পরিচালিত ‘ঊইখ ঝশুষড়ঁহমব’-এ বিনামূল্যে সেবা নিতে পারবেন। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, রিটেইল অ্যালায়েন্স বিভাগ প্রধান ফারজানা কাদের, টার্কিশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার (ঢাকা) আর ইউসুফ সারিতাচ এবং রিজিওনাল অ্যাকাউন্টিং ম্যানেজার সেমিহ কুলচু প্রমুখ। বিজ্ঞপ্তি।