জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় : সেলিম উদ্দিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, প্রচলিত ও গতানুগতিক রাজনীতির ওপর বীতশ্রদ্ধ হয়ে দেশের মানুষ এখন জামায়াতকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছে। বুধবার রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত ‘ইউনিট দায়িত্বশীল সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, দেশকে ক্ষুধা, দারিদ্র্য ও অপশাসনমুক্ত করে একটি প্রকৃত কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে জামায়াত দীর্ঘ পরিসরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষেই রায় দিয়েছিল; কিন্তু সেই গণরায় ছিনিয়ে নিয়ে দলকে প্রাপ্য ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে।