স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া
Printed Edition
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) গতকাল বুধবার দুপুরে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। এতে প্রধান অতিথিন বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী।
ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফয়জুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জসীমউদ্দিন। আরো বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের এজিএম কবির উদ্দিন, অ্যাডভোকেট মজিজুর রহমান, ডেপুটি ম্যানেজার নুরুন্নবী চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাকির হোসেন ও কমিউনিটি হাসপাতালগুলোর সচিব অ্যাডভোকেট আফছার আলী শাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পিআরডি ইনচার্জ জাওহার ইকবাল খান। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ ছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, ইসলামী ব্যাংক স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।