নড়াইল-১ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
Printed Edition
নড়াইল প্রতিনিধি
নড়াইল-১ (কালিয়া উপজেলা ও সদরের আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ^াস জাহাঙ্গীর আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা নির্বাচন অফিসার আব্দুস ছালেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, কালিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আসজাদুর রহমান মিঠু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেলসহ অনেকে। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল বলেন, বিশ্বাস জাহাঙ্গীর আলম দীর্ঘ ৩২ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে এবং সাধারণ মানুষের পাশে আছেন। আমরা সবার কাছে দোয়া প্রার্থী। আশা করছি সবাই পাশে থাকবেন।