সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Printed Edition
Nagar-2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন : নয়া দিগন্ত

ফরিদপুর প্রতিনিধি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান বিএনপি সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এ জন্য স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষাকে অবৈতনিক করা হয়েছে। এটি নারীদের জন্য বিশাল এক সুবর্ণ সুযোগ। তিনি বলেন, দেশের অর্ধেক নারী সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা গেলে দেশ অনেক এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ এটি হবে একটি যুগান্তকারী পদক্ষেপ। এ ছাড়া সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমেও নারীদেরকে ক্ষমতায়ন করার ব্যবস্থা নিচ্ছে।

গতকাল ফরিদপুর শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের শহিদুল ইসলাম বাবুল।

এ সময় অন্যদের মধ্যে পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।