নতুন বছরেই অভিনয়ে জান্নাতুল মনি

Printed Edition
Bino-5
নতুন বছরেই অভিনয়ে জান্নাতুল মনি

বিনোদন ডেস্ক

জান্নাতুল মনি এই সময়ের অন্যতম আলোচিত ব্র্যান্ড প্রমোটার। দুই বছরেরও বেশি সময় ধরে ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করে তিনি বেশ খ্যাতি অর্জন করেছেন। এ সময়ে ফ্যাশন হাউজ, রেস্টুরেন্টসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে তিনি যুক্ত আছেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে। কিছু দিন আগে নতুন একটি ফ্যাশন আউটলেটের উদ্বোধনীতে বিদ্যা সিনহা মিমের সাথে তিনিও উপস্থিত ছিলেন অতিথি হিসেবে। সেখানে তিনি সাংবাদিকদের বলেছেন অভিনয় নিয়ে তার পরিকল্পনা। এরই মধ্যে বেশ কিছু নাটকে কাজ করার প্রস্তাব পেয়েছেন। নতুন বছরের শুরুতেই অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে তার।

এদিকে আজ মনির জন্মদিন। জন্মদিন নিয়ে নেই বিশেষ কোনো পরিকল্পনা, অন্যান্য দিনের মতো পরিবারের সাথে স্বাভাবিকভাবেই কাটবে। তিনি বলেন, এরই মধ্যে বেশ কিছু নাটকে কাজ করার প্রস্তাব এসেছে। আমি চাচ্ছি একটি ভালো গল্পের সুন্দর চরিত্রে কাজ করার মধ্য দিয়ে অভিনয় দুনিয়ায় নিজের অভিষেক ঘটাতে।