কাজী জহিরুল ইসলাম

হাদি ফিরবে

Printed Edition

হাদি ফিরবে,

স্বপ্ন-ঠাসা রেলগাড়িটা

নতুন দিনের ইস্টিশনে

এবার এসে ভিড়বে।

হাদি আসবে,

পুব আকাশে রক্ত-রাঙা

নতুন দিনের সূর্য নিয়ে

প্রকাণ্ড ভোর হাসবে।

হাদি আসছে,

বাংলাদেশের সব জনতা

কী উল্লাসে আলিঙ্গনে

আনন্দে আজ ভাসছে।

হাদি ফিরবেই

বাংলাদেশের ভাগ্যাকাশে

প্রত্যাশিত সৌভাগ্যের

শিকে এবার ছিঁড়বেই।

হাদি জাগছে

ফ্যাসিবাদের গায়ে এবার

বৈষম্য ভষ্ম করার

শুদ্ধ আগুন লাগছে।

হাদি হাসছে

হিংসা ভুলে দেশের মানুষ

বুকের সাথে বুক মিলিয়ে

শুধুই ভালোবাসছে।

আর যদি বীর যোদ্ধা হাদি

না হয় গাজী? এই মাটিতে

শহীদ হয়ে ফেরে?

আমরা সবাই হাদি হবো

মেঘ তাড়িয়ে সূর্যটাকে

আনবো সবাই পেড়ে।