আড়াইহাজারে বাউল গান বন্ধে ডিসিকে স্মারকলিপি
Printed Edition
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নে কড়ইতলায় বাউল গান, ওরস ও মেলা বন্ধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে বিশনন্দী ইউনিয়নের জনগণ স্মারকলিপি প্রদান করেন।
গতকাল সকালে ডিসি ও এসপি বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে তারা দাবি করা হয়- বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে ওরসের নামে গান-বাজনা, মদ, ইয়াবা, জুয়ার আসর ও নারী নিয়ে দেহব্যবসাসহ নানা অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে।
এর ফলে এলাকার স্থানীয় যুবকরা মাদক ও নারীদের প্রতি ধাবিত হচ্ছে। এ ছাড়াও এই আসরের পাড়েই একটি পুরনো কবরস্থান, একটি মসজিদ ও মাদরাসা রয়েছে। এ ধরনের গান-বাজনা ও অপকর্মের ফলে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।