আরো ২ মাস পিছিয়েছে এসএ গেমস
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
এবারো পূর্বঘোষিত তারিখে এসএ গেমস করতে পারছে না পাকিস্তান। এ বছর জানুয়ারিতে হওয়ার কথা ছিল এসএ গেমস- যা পূর্বনির্ধারিত ছিল ২০২১ সালে। নানা কারণে তা করতে ব্যর্থ পাকিস্তান। শেষ পর্যন্ত পেছাতে পেছাতে এ বছর তা আয়োজনের কথা জানিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত সেটাও পারেনি। এরপর ২০২৭ সাল অর্থাৎ আগামী বছরের জানুয়ারিতে করার কথা ছিল তা। তবে সে সময়েও তাদের পক্ষে গেমসটি করা সম্ভব হচ্ছে না। নতুন তারিখ দিয়েছে আগামী বছর ২৩ থেকে ৩১ মার্চ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে এই তথ্য। এরপরও বিওএর সন্দেহ পাকিস্তান নতুন এই তারিখে গেমসটি আয়োজন করতে পারবে কি না। কারণ নানা অভ্যন্তরীণ জটিলতার মধ্যে আফগানিস্তানের সাথে ক’দিন পরপরই যুদ্ধে জড়ায় তারা।
এ দিকে বিওএ ঈদের পর এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে অংশ নেয়া ডিসিপ্লিনের খেলোয়াড়দের অনুশীলন শুরু হবে। এই মুহর্তে আগামী মাসে চীনে হতে যাওয়া এশিয়ান বিচ গেমসের ছয় ডিসিপ্লিনের অনুশীলন চলছে।