আজ শুরু প্রেসিডেন্ট কাপ ফেন্সিং
স্বর্ণজয়ী ফাতেমা মুজিবের বিকল্প পাওয়া গেছে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
আজ থেকে শহীদ ক্যাপ্টেন মুনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হচ্ছে সুজুকি মোটরবাইক নবম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। এ আসরের মাধ্যমে ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর আবার খেলায় ফিরছেন ২০১৯ এসএ গেমসের স্বর্ণজয়ী ফাতেমা মুজিব। বাংলাদেশের ফেন্সিং ইতিহাসে বড় তারকা এই নারী ফেন্সার। তার হাত ধরেই এসএ গেমসে এই ডিসিপ্লিনে বাংলাদেশের প্রথম প্রথম স্বর্ণ জয়। এখন তার খেলায় ফিরে আসাটা ফেন্সিংয়ের জন্য সুসংবাদ। তবে এই লম্বা সময় খেলার বাইরে থাকায় ফর্মে নাও থাকতে পারেন তিনি। যদিও গতকাল সংবাদ সম্মেলনে ফেন্সিং ফেডারেশন কর্মকর্তা জানিয়েছেন ফাতেমা মুজিবের বিকল্প তৈরি হয়ে গেছে। শুধু নারী বিভাগেই নয় পুরুষ বিভাগেও আরো অনেক ফাতেমা মুজিব মানের ফেন্সাররা আছে। এত দিন এই এসএ গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফেন্সাররা। এসএ গেমস পিছিয়ে যাওয়ার পর নেপালের আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ চ্যাম্পিয়নশিপ, এবং ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস এর জন্য প্রস্তুত হচ্ছেন তারা। প্রেসিডেন্ট কাপ ফেনসিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক ইভেন্টের জন্য খেলোয়াড় বাছাই করা হবে এবারের আসরে ১৮টি দলের পুরুষ ও নারী খেলোয়াড় মিলে ২৫০ জন ফেন্সার অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, সূর্য কি জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই ফেন্সিং ফেডারেশনের পাশে আছে।