ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী জেবা বাঁচতে চায়
Printed Edition
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের ১৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ফারহানা হোসেন জেবা এখন জীবনের এক চরম সঙ্কটে। যে মানুষটির হাসিতে ক্যাম্পাস মুখরিত থাকত, মরণব্যাধি ক্যান্সার আজ সেই হাসিকে স্তব্ধ করে দিয়েছে। বর্তমানে তিনি ঢাকার ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার ক্যামোথেরাপি চলছে। জেবার কোলে এখন মাত্র আট মাস বয়সী এক দুগ্ধপোষ্য শিশু। তার এই শিশু সন্তানটির ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তাকে বাঁচিয়ে রাখা আজ বড় প্রয়োজন। জেবা সুস্থ হয়ে উঠলেই তার সন্তান ফিরে পাবে মায়ের মমতা। চিকিৎসকরা জানিয়েছেন, জেবার উন্নত ও দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য প্রয়োজন আনুমানিক ২৫ লাখ টাকা। একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে এককভাবে এত বিশাল অঙ্কের অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই তার বন্ধু, সহপাঠী এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার বিনীত অনুরোধ জানানো হয়েছে।
জেবার সহপাঠীরা অত্যন্ত বিনীতভাবে জানান, আমাদের চঞ্চল সেই বান্ধবীকে আমরা এভাবে হারিয়ে যেতে দিতে পারি না। এই পবিত্র রমজান মাসে আপনাদের সামান্য সহযোগিতাই পারে জেবাকে তার বাচ্চার কাছে ফিরিয়ে দিতে।
আপনার দেয়া ছোট একটি অনুদান বা ‘ঈদের সালামি’ জেবার চিকিৎসার জন্য বড় অবদান রাখতে পারে। সাহায্য পাঠাতে নিচের মাধ্যমগুলো ব্যবহার করুন :
বিকাশ (নকধংয) : ০১৭৭২ ৮২৬১১৬ (শামীমা ইসলাম) নগদ (ঘধমধফ) : ০১৩১০ ৯৭৩৭৫৬
ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ :
অ্যাকাউন্ট নাম : এ. গ. ঐঅঝঘঅওঘ গওঞটখ
অ্যাকাউন্ট নম্বর : ১০৬৮২৩৮১৮০০০১
ব্যাংক : ব্র্যাক ব্যাংক পিএলসি (ইজঅঈ ইধহশ চখঈ)
শাখা : ভোলা শাখা (ইঐঙখঅ ইজঅঘঈঐ)
রাউটিং নম্বর : ০৬০০৯০১০০
সুইফট কোড : ইজঅকইউউঐ