ইউসিবি নাইট উদযাপিত
Printed Edition
দেশের ব্যাংকিং খাত যখন চাপ, অনিশ্চয়তা ও আস্থার সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে- ঠিক সেই সময়ে উল্লেখযোগ্য সাফল্যের নতুন অধ্যায় সূচনা করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। এই অর্জন উদযাপন এবং দীর্ঘদিনের গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ইউসিবি আয়োজন করে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘ইউসিবি নাইট- দ্য বিগিনিং অব এ নিউ এরা’।
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের পুলসাইডে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, নীতিনির্ধারক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও নানা পেশার শত শত অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউসিবি ভিসা ইনফিনিট কার্ড ও ইউসিবি মাস্টারকার্ড ওয়ার্ল্ড এলিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা প্রিমিয়াম ও আধুনিক ব্যাংকিং সেবার নতুন মাত্রা যোগ করেছে।
ইউসিবির ২০২৫ সালের পারফরম্যান্স তুলে ধরে জানানো হয়, ২০২৪ সালে যেখানে আমানত প্রবৃদ্ধি ছিল ৪,০৮২ কোটি টাকা, ২০২৫ সালে তা বেড়ে প্রায় ১৩,০০০ কোটি টাকায় পৌঁছেছে- যা ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে নতুন অ্যাকাউন্ট খোলার সংখ্যা ৪.১১ লাখ থেকে বেড়ে ৬.৭৮ লাখে দাঁড়িয়েছে, যা গ্রাহক আস্থার দৃঢ় পুনরুত্থানকে প্রতিফলিত করে।
আর্থিক শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনাতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও ৯১.৩ শতাংশ থেকে কমে ৮৩.০ শতাংশে নেমেছে, যা ব্যাংকের তারল্য ও স্থিতিশীলতা জোরদার করেছে। অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘চার দশক ধরে গড়ে তোলা এই প্রতিষ্ঠানকে আগামী চার বছরে আরো বড় উচ্চতায় নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমাদের অগ্রাধিকার- প্রথমে স্থিতিশীলতা, এরপর আস্থা এবং তার পর টেকসই প্রবৃদ্ধি।’ সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উদযাপিত এই আয়োজন ছিল ইউসিবির পুনর্জাগরণ ও ভবিষ্যতের পথে দৃঢ় অগ্রযাত্রার ঘোষণা। বিজ্ঞপ্তি।