ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন আজ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
১৭ দেশের শাটলারদের অংশগ্রহণে ঢাকার তাজউদ্দিন আহমদ চৌধুরী স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। সাড়ে ১৭ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কারের এই টুর্নামেন্টে লড়বেন ২৩৩ জন শাটলার। বাংলাদেশ থেকে মোট ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী শাটলার। পুরুষ ও নারী একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে।
পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো তারকারা অংশ নিচ্ছেন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সোয়ালের পাশাপাশি আছে মালয়েশিয়ার ইং লার কিংর মতো বড় নাম। পুরুষ দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে বাংলাদেশের আল আমিন জুমার মোয়াজ্জেম হোসেন অহিদুলের মতো শাটলারের পাশাপাশি আরো দুই সেরা রাহাতুন নাঈম-মিজানুর রহমান জুটিকে দেখা যাবে চোখে চোখ রেখে লড়াই করতে।
নারী দ্বৈতে যেমন থাকছেন শীর্ষবাছাই থাইল্যান্ডের আয়ম্বরি শ্রীসাকুল-সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং হুই জুটি। একইভাবে মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট থাকছেন বাংলাদেশ আল আমিন জুমার-উর্মি আক্তার জুটি।