রংপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

Printed Edition

রংপুর ব্যুরো

রংপুরে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানের চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ নুরু নামে ওই ভ্যানচালকের লাশ একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে।

গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের মুক্তাগাড়ি গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নুরু পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে শনিবার রাতে চতরা থেকে খালাসপীর যাওয়ার পথে দুর্বৃত্তরা নুরুকে শ্বাসরোধে হত্যা করে তার ভ্যান ছিনিয়ে নেয়। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়েরের প্রস্তুতি চলছে।