ইরানি ড্রোন মোকাবেলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা : জেলেনস্কি

Printed Edition

এপি

ইরানি শাহেদ ড্রোন থেকে সুরা পেতে ইউক্রেনের ড্রোন প্রতিরাবিষয়ক অভিজ্ঞতা ও কারিগরি দতা কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব দেশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ড্রোন প্রতিরোধের বিষয়ে সম্ভাব্য সহযোগিতা নিয়ে গত কয়েক দিনে তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, জর্দান এবং কুয়েতের নেতাদের সাথে কথা বলেছেন। ড্রোন প্রযুক্তিতে ইউক্রেনের সাম্প্রতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের প্রতিরা ব্যবস্থা আরো মজবুত করতে চায় এই দেশগুলো। তবে এই সহায়তা প্রদানের েেত্র জেলেনস্কি কিছু সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, ইউক্রেনীয় সহায়তা তখনই দেয়া হবে যখন এটি ইউক্রেনের নিজস্ব প্রতিরা ব্যবস্থাকে দুর্বল করবে না এবং একইসাথে রাশিয়ার আগ্রাসন বন্ধে কিয়েভের চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরো স্পষ্ট করেন যে, যারা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে একটি ন্যায়সঙ্গত সমাপ্তির দিকে নিয়ে যেতে সাহায্য করছে, ইউক্রেনও তাদের যুদ্ধ থেকে রা পেতে সহায়তা করবে।