ধামরাইয়ে নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

Printed Edition

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত শনিবার ধামরাই উপজেলা পরিষদ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, থানার ওসি নাজমুল হুদা খান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাদিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নের মুখে না পড়ে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। নির্বাচন যেন সুষ্ঠুভাবে শেষ হয় তার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই করা হবে।