ভুলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে গ্রেফতার ৩

Printed Edition

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের সেতু এলাকায় ভুলুয়া নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে রামগতি থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন- পূর্ব চর কলাকোপা গ্রামের কামাল পাশার ছেলে পরাধীন পাশা (২৬), চর হাসান হোসেন গ্রামের নুর উদ্দিনের ছেলে আবদুল আহাদ (২০) এবং একই এলাকার সাহাব উদ্দিনের ছেলে রাকিব (২০)। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা।