শরীয়তপুর-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল
Printed Edition
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৯ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল এবং অন্য ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম।
বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো: মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: তোফায়েল আহমেদ, গণ অধিকার পরিষদের ফিরোজ আহমেদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো: আবদুর রহমান।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জানান, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত তারা নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে পারবেন।