মদনে বালই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধন
Printed Edition
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদন উপজেলার বালই নদীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতের আঁধারে নদীর বিভিন্ন স্থানে কীটনাশক প্রয়োগ করে একদল অসাধু জেলে। এতে এক থেকে দুই ঘণ্টার ব্যবধানে নদীর মাছ অসুস্থ হয়ে পানির ওপর ভেসে ওঠে। পরে জাল ফেলে সেগুলো সংগ্রহ করে নিয়ে যায় তারা। নদীর কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়া এই বিষে শুধু মাছ নয়, ব্যাঙ, শামুক, কাঁকড়াসহ নানা জলজ প্রাণীও মারা যাচ্ছে। পাশাপাশি নদীতে বিচরণ করা স্থানীয়দের গৃহপালিত হাঁসও মারা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাঘমারা গ্রামের জানু মিয়া ও অনল মিয়া জানান, একই গ্রামের আনারুল, সানারুল, সম্রাট, আইনূল ও বকুলসহ কয়েকজন অসাধু জেলে রাতের আঁধারে বিষ দিয়ে মাছ ধরার চেষ্টা করে। তাদের বাধা দিতে গেলে তারা কোনো কথাই মানেনি। সকালে নদীতে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি হাঁস মরে ভেসে রয়েছে। এলাকায় প্রায় ১৫-২০ জনের ১০ হাজারের বেশি হাঁস রয়েছে, যারা নদীতেই খাবার খায়। এখন হাজার হাজার হাঁস মৃত্যুর ঝুঁকিতে পড়েছে বলে জানান তারা।মৎস্যজীবী আইনূল জানান, তারা নিজেরা মাছ ধরতে বিষ দেয়নি। কিছু অসাধু চোরাই জেলে এ ঘটনা ঘটিয়েছে।
মদন বাঘমারা এলাকায় এভাবে মাছ নিধনের কথা তিনি শুনেছেন। এ বিষয়ে ভুক্তভোগীদের উচিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা।’জেলা আঞ্চলিক সমন্বয়কারী (বারসিক) অহিদুর রহমান বলেন, উন্মুক্ত ও প্রবাহমান জলাশয়ে বিষ প্রয়োগ করলে পরিবেশ ও জীববৈচিত্র্যের সমূহ ক্ষতি হয়। এভাবে বিষ দেয়া মাছ খেলে মানুষের শরীরেও নানা রোগ দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানো জরুরি। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।