৫০তম বিসিএসের জন্য শ্রুতিলেখকের চাহিদার আবেদন ৯ মের মধ্যে

Printed Edition

আগামী ৯ এপ্রিল ২০২৬ থেকে ‘৫০তম বিসিএস-২০২৫’-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন হতে শ্রুতিলেখক নিয়োগ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিবন্ধী প্রার্থীদের আগামী ১০ মার্চ অফিস চলাকালে সময়ের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে :

ক. অনলাইন আবেদনপত্রের (ইচঝঈ ঋড়ৎস-১) কপি;

খ. প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি;

গ. প্রতিবন্ধিতার স্বপক্ষে সমাজসেবা অধিদফতর থেকে প্রদত্ত সনদ/সুবর্ণ নাগরিক সনদ;

ঘ. সংশ্লিষ্ট প্রতিবন্ধিতার বিষয়ে বিশেষায়িত চিকিৎসকের প্রত্যয়নপত্র (যেমন : দৃষ্টি প্রতিবন্ধিতার ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ, বুদ্ধিপ্রতিবন্ধীর জন্য নিউরোলজিস্ট) বা প্রতিবন্ধিতার স্বপক্ষে প্রদত্ত ডাক্তারি প্রত্যয়নপত্র;

* বিশেষভাবে উল্লেখ্য, বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখের মধ্যে (১০.০৩.২০২৬) শ্রুতিলেখকের চাহিদা উল্লেখ করে আবেদন না করলে শ্রুতিলেখক নিয়োগ করা সম্ভব হবে না।

* শ্রুতিলেখকের জন্য আবেদনকারীকে কেবল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিজ্ঞপ্তি।