রাজশাহীর সংগ্রহ ১৪৭
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সিলেটের বিপক্ষে গতকাল ব্যাটিংয়ে নেমে দ্রুত ২ উইকেট হারালে সেই চাপ সামাল দেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। দু’জনের ৫৬ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে রাজশাহী ওয়ারিয়র্স করতে পেরেছে ১৪৭।
টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৯ রানেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম (৯) ও সাহিবজাদা ফারহানকে (৩) তুলে নেয় সিলেট। এরপর ৫৬ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। ৩৪ রান করে শান্ত ফিরলে উইকেটে এসে ১২ রানের বেশি করতে পারেননি জিমি নিশাম। এরপর ৪০ রানে ফেরেন মুশফিকও। দ্রুত ফিরে যান আকবর আলী (২) ও রায়ান বার্ল (৯)। শেষ পর্যন্ত আব্দুল গাফফার সাকলায়েন অপরাজিত ১৬ রানে ভর করে ৮ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় রাজশাহী। দু’টি করে উইকেট নেন শহিদুল ও নাসুম।
১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৫৮ রান। পারভেজ ইমন ৩৬ ও মুমিনুল হক ১৫ রানে ব্যাটিং করছিলেন। সাজ ঘরে ফেরেন তৌফিক খান ও মেহেদী হাসান মিরাজ। রিপন মণ্ডল ও বিনুরা ফার্নন্দো একটি করে উইকেট লাভ করেন।