হতাশায় বছর শুরু ম্যানসিটি-লিভারপুলের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছরের প্রথম দিনেই বিবর্ণ ছিল ম্যানচেস্টার সিটি ও লিগে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। স্যান্ডারল্যান্ডের মাঠে ড্র করে আর্সেনালের সাথে পয়েন্টের ব্যবধান কমাতে পারল না পেপ গার্দিওলার দল। অপর ম্যাচে নিজেদের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্নে স্লটের দল।

প্রিমিয়ার লিগে এদিন পয়েন্ট হারিয়েছে টটেনহ্যাম হটস্পারও। ব্রেনফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে স্পার্সারা। দিনের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ গোলের ড্র ফুলহ্যামের। লিগে ১৯ রাউন্ড শেষে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ২ পয়েন্ট কম নিয়ে এর পরেই আছে অ্যাস্টন ভিলা।