চুয়েট ২০২৫-২৬ শিাবষের্র ভর্তি পরীা আগামীকাল
Printed Edition
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক ২০২৫-২৬ শিাবষের্র ভর্তি পরীা আগামীকাল ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এবার ‘ক’ গ্রুপে মোট ১৩ হাজার ৯২ জন এবং ‘খ’ গ্রুপে ৮৫০ জনসহ সর্বমোট ১৩ হাজার ৯৪২ পরীার্থী অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে। পরীার্থীদের মধ্যে ছাত্র ১১ হাজার ৮৪ জন এবং ছাত্রী দুই হাজার ৮৫৮ জন। ‘ক’ গ্রুপের পরীা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং ‘খ’ গ্রুপের জন্য অংকন পরীা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।
‘খ’ গ্রুপের পরীা কেবল চুয়েট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে আট হাজার ৫০০ জন পরীার্থী ভর্তি পরীায় অংশ নেবে। এ ছাড়া দু’টি উপ-কেন্দ্রে (সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে এক হাজার ৩৬৫ জন ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে চার হাজার ৭৭ জন) মোট পাঁচ হাজার ৪৪২ জন পরীার্থী ভর্তি পরীায় অংশ নেবে। মোট আসন সংখ্যা ৯৩১টি (সাধারণ আসন ৯২০ + উপজাতীদের জন্য সংরতি ১১) বিজ্ঞপ্তি।