কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির মাজহারুলের মনোনয়নপত্র সংগ্রহ

Printed Edition

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম গত বুধবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতারা ও তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাজহারুল ইসলাম ধানের শীষের পে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে সাথে নিয়ে এলাকার রাস্তা-ঘাট, সেতু, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদরাসার সার্বিক উন্নয়নের মাধ্যমে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানান।