বরিশালে স্কিল কম্পিটিশন ও সেমিনার অনুষ্ঠিত
Printed Edition
বরিশাল ব্যুরো
‘কারিগরি শিক্ষা নিলে, দেশ-বিদেশে কর্ম মিলে’ এই স্লোগানের মধ্য দিয়ে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে দিনব্যাপী স্কিল কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।