অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সম্পাদক মিজান সোহেল

Printed Edition

দেশের অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের সংগঠন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এজিএম শেষে ২০২৬ সালের জন্য দৈনিক যুগান্তরের হাসান শরীফকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্ব দেয়া হয়।

নতুন কমিটির সহসভাপতি মনোনীত হয়েছেন বার্তাযোগের লুৎফর রহমান হিমেল, জাগো নিউজের কে এম জিয়াউল হক এবং আরটিভির এম এ এইচ এম কবির আহম্মেদ। যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসির কামরুল ইসলাম রুবেল ও দৈনিক কালের কণ্ঠের আনিসুর রহমান বুলবুল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এশিয়া পোস্টের পলাশ মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের এস এ রহমান গালিব, অর্থ সম্পাদক স্টার নিউজের মঈন বকুল এবং অফিস সম্পাদক দীপ্ত টিভির মাসউদ বিন আব্দুর রাজ্জাক। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন- ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব, আমার দেশের রওশন জামিল ও বার্তা টোয়েন্টিফোর ডটকমের মানসুরা চামেলী।

এর আগে এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান শরীফ। সভায় ২০২৫ সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক মঈন বকুল এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চ্যানেল আই-এর মীর আত্তাকী মাসরুরুজ্জামান, দৈনিক দেশ রূপান্তরের মঞ্জুরুল হক, দ্য ডেইলি স্টারের আজাদ বেগ, দৈনিক যুগান্তরের আতাউর রহমান ও রবিন অমিত, দৈনিক ইত্তেফাকের রিজুয়ানা রিন্তী, বৈশাখী টেলিভিশনের এইচ এম নাহিয়ান, নয়া দিগন্তের মোস্তাফিজুর রহমান, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের যাকারিয়া ইবনে ইউসুফ ও মৌসুমী সুলতানা, সময় টেলিভিশনের সায়েদুল মাহমুদ, দৈনিক বাংলাদেশের খবরের হাসনাত কাদীর, চ্যানেল ২৪-এর মাজহার খন্দকার, গাজী টেলিভিশনের মাহমুদ সোহেল, ডেইলি সানের মৌদুদ সুজন, এখন টিভির আনিসুর সুমন, দৈনিক মানবকণ্ঠের ফরহাদ হোসেন ও তানভীর খন্দকার, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের এস এম আমিনুর রহমান এবং যুবরাজ ফয়সাল। বিজ্ঞপ্তি।