জাতীয় ইমাম সমাজের সেমিনার
অসুস্থ রাজনীতি না ছাড়লে ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা অসম্ভব
Printed Edition
জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ আয়োজিত সেমিনারে বক্তাগণ বলেন, অসুস্থ রাজনীতি না ছাড়লে ইনসাফ ভিত্তিক সমাজব্যবস্থা কায়েম অসম্ভব। গতকাল জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন হল মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি আবদুল হাফিজ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী, ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী, মুফতি জাফর বিন আলী, মুফতি মহিউদ্দিন হেলালী, মুফতি খায়রুজ্জামান হুজায়ফা, মুফতি জুবায়ের আহমেদ, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা জাফর আহমেদ, মাওলানা আবদুল আওয়াল ও মাওলানা মোশারফ হোসাইন প্রমুখ।
সংগঠনের সভাপতি মুফতি আবদুল হাফিজ বলেন, এক ও নেক হয়ে আল্লাহর হুকুম মতে জীবন পরিচালনা করতে হবে, হক পথে চলতে হবে, তাহলেই জান্নাত পাওয়া সম্ভব। তিনি দেশবাসীর শান্তি লক্ষ্যে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং মরহুম শহিদ শরিফ মোহাম্মদ উসমান হাদির রূহের মাগফোত কামনা ও দোয়া করে৭ন।
সংগঠনের মহাসচিব মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী বলেন, এলিট শ্রেণীর অর্ধশিক্ষিত জ্ঞানপাপী ও বুদ্ধিপ্রতিবন্ধী রাজনীতিবিদ নামক রাঘব বোয়ালরা টাকার অহঙ্কারে সুস্থ রাজনীতিবিদ ও জ্ঞানীগুণি দেশপ্রেমিক নেতা তৈরিতে বাধা সৃষ্টি করে।
তাই গণমানুষের উচিত প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ তৈরি করা এবং ইসলামভিত্তিক রাজনীতিবিদদের উচিত হবে অভিন্ন লক্ষ্যে, অভিন্ন শর্তে, অভিন্ন কর্মসূচি হাতে নিয়ে এবং অসুস্থ রাজনীতি পরিহার করে দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ একটি প্লাটফর্মে দাঁড়িয়ে সব অনৈক্য ভুলে ইনসাফ ভিত্তিক রাজনীতি কায়েমে রাজপথে অবস্থান করা। বিজ্ঞপ্তি।