গৌরনদীতে সেতুর রেলিং ভেঙে খালে পড়ল ট্রাক

Printed Edition

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা ব্রিজে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটেছে। বেপরোয়া একটি পণ্যবাহী ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রত্যদর্শী ও স্থানীয় জানান, একটি কোম্পানির ২০ টন মাছের খাদ্য (ফিড) বোঝাই ট্রাকটি বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালের মধ্যে পড়ে যায়। ঘটনায় সেতু তিগ্রস্ত হয়েছে। হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগে ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। গৌরনদী (বরিশাল) সংবাদদাতা।