চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থার উদ্বোধন

Printed Edition

ক্রমবর্ধমান বৈশ্বিক সাইবার হামলার হুমকি থেকে নিজেদের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো রক্ষা, অনলাইন লেনদেন সুরক্ষিত এবং সংবেদনশীল অপারেশনাল ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (ঈচঅ) আনুষ্ঠানিকভাবে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা (ঈুনবৎ ঝবপঁৎরঃু ঝুংঃবস) উদ্বোধন করেছে। গতকাল কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্যরা, প্রকল্প পরিচালক, বিভাগীয় প্রধান ও শাখা প্রধানগণ এবং বাস্তবায়নের সাথে জড়িত কারিগরি বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। বর্তমান উচ্চ আন্তঃসংযুক্ত মেরিটাইম পরিবেশে, ডিজিটাল প্ল্যাটফর্ম, স্বয়ংক্রিয় লজিস্টিকস, ইন্টারনেট-ভিত্তিক পরিষেবা এবং আর্থিক প্রযুক্তির ওপর বন্দরের নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই ডিজিটাল রূপান্তর যেমন সুযোগ এনেছে, তেমনি এটি জটিল সাইবার আক্রমণের ঝুঁঁকিও বাড়িয়ে দিয়েছে। বিষয়টি অনুধাবন করে চবক একটি শক্তিশালী প্রতিরোধমূলক অবকাঠামো গড়ে তুলতে সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে, গত ১১ জানুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনী দ্বারা সরাসরি পরিচালিত একটি শীর্ষস্থানীয় বিশেষায়িত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ডকইকয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, নারায়ণগঞ্জের সাথে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে । বিজ্ঞপ্তি।