ডিপিডিটির সাথে বিউএফটির সমঝোতা স্মারক
Printed Edition
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিউএফটি) একটি টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার ল্েয গতকাল শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদফতরের (ডিপিডিটি) সাথে একটি সমঝোতা স্মারক স্বার করেছে। চুক্তি অনুযায়ী, ডিপিডিটি জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে টিস্ক নেটওয়ার্ক সমন্বয় করবে এবং প্রশিণসহ বৈশ্বিক পেটেন্ট তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করবে। অন্য দিকে, বিউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালন ব্যবস্থা নিশ্চিত করবে এবং একাডেমিক ও শিল্পখাতে টিস্ক সেবার প্রসার ঘটাবে। স্বার অনুষ্ঠানে বিউএফটির পে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভিসি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং প্রোভিসি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডিপিডিটির মহাপরিচালক মো: জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পেটেন্ট ও শিল্পনকশা) ড. অশোক কুমার রায় এবং উপপরিচালক (পেটেন্ট) মো: হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।